টিটিতে হূদয় রাহিমা চ্যাম্পিয়ন

হূদয় ও রাহিমা ওয়ালটন স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এবং মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ ফাইনালে হূদয় ৪-২ গেমে রিপন খানকে হারায়। মহিলা ফাইনালে রাহিমা ৪-০ গেমে লোপাকে হারিয়ে চ্যাম্পিয়ন হেয়েছে। অবাছাই বালক ফাইনালে খালেক ৩-০ গেমে রায়হানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিওএ-এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।