স্বাধীনতা দিবস রাগবি আজ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:৩০
স্বাধীনতা দিবস রাগবি প্রতিযোগিতা আজ রবিবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় শুরু হবে সকাল ৮টায়। বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এতে অংশ নেবে চারটি দল। দলগুলো হলো ঢাকা জেলা, খিলগাঁও প্রগতি সংসদ, গাজীপুর স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ সেনাবাহিনী।-খবর বিজ্ঞপ্তির