ভারত-পাকিস্তান ফাইনাল খেলবে :শোয়েব আখতার
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:৩০
সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করছেন ভারত ও পাকিস্তান যেভাবে খেলে আসছে তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবারো তাদের মুখোমুখি হওয়া উচিত। পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার বলেন, ভারতের বোলিং এবং পাকিস্তানের ব্যাটিং বিভাগের দুর্বলতা ছিল। কিন্তু তারা সেটা কাটিয়ে উঠেছে এবং এটা উভয় দলকে শিরোপার অন্যতম দাবীদারে পরিণত করেছে। পাকিস্তানের মেইল টুডে পত্রিকাকে আখতার বলেন, ‘ভারত ইতোমধ্যেই তাদের তিন ম্যাচের সবক’টিতে জয়ী হয়েছে। লোকে বলে ভারতের বোলিং বিভাগ দুর্বল। কিন্তু মোহাম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার উভয়ই বেশ ভাল অবস্থায় ফিরে এসেছে। তাদের স্পিন আক্রমণও বেশ ভাল (অমিত মিশ্র, আর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা)।’ তিনি আরো বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানেরও একই অবস্থা। তারা ইতোমধ্যে এক ম্যাচে জয়ী হয়েছে এবং তাদের সেমিফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যেভাবে উন্নতি করছে তাতে আমার মনে হয় এ দু’টি দলেরই একটি শিরোপা জয় করবে।’-বাসস