ভারতের পক্ষে সেরা আশ্বিন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:২৭
চলমান টি-২০ বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিনের ১১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় কোন বোলারের সেরা বোলিং । জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৮৬ রানে আউট হয়ে যায়। ভারতীয় বোলিং তোপে টি-২০ বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্ব নিম্ন রানে আউট হতে বাধ্য হয় অসিরা।
অশ্বিন ৩.২ ওভার বোলিং করে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকার করে টানা দ্বিতীয় ম্যচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারটি ছিল আরেক স্পিনার হভেজন সিংয়ের। তিনি ১২ রানে ৪ উইকেট শিকার করেছিলেন।