জাতীয় স্কুল হকি

ঢাকার নবাব হাবিবউল্লাহ স্কুল, পিএম পাইলট স্কুল এবং জয়পুরহাটের খঞ্জনপুর স্কুল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে । গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় নবাব হাবিবউল্লাহ স্কুল ৩-০ গোলে হারায় চট্টগ্রামের শাহীন স্কুল এন্ড কলেজকে। পিএম পাইলট স্কুল ৫-০ গোলে হারায় দিনাজপুর জেলা স্কুলকে। খঞ্জনপুর হাই স্কুল শ্যুট আউটে ৪-৩ গোলে কুমিল্লার রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলকে হারায়।