মহিলা বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড দ্বিতীয় সেমি আজ

মহিলা ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথমবারের মতো কোন বিশ্বকাপের সেমিফাইনালে নামা দক্ষিণ আফ্রিকাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না ইংলিশ অধিনায়ক শার্লোটে এডওয়ার্ডস। অন্যদিকে, গ্রূপ পর্বের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমিফাইনালেও ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। সেই ২০০০ সালে বিশ্বকাপের শেষ চারে খেলার পর কখনোই বৈশ্বিক কোন টুর্নামেন্টে শেষ চারে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। তবে পুরুষ দলের মতোই গ্রপপর্বের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে তারা। আর ৪৭ রানের দারুন একটি ইনিংস খেলে তাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মিগুয়েন ডু প্রিজ। শুধু এই ম্যাচেই নয় পুরো টুর্নামেন্ট জুড়েই দারুন খেলছেন প্রোটিয়া অধিনায়ক। হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ২.৩০ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচেও দল তাকিয়ে থাকবে তার দিকেই।