পাইওনিয়র ফুটবলে গোলের ছড়াছড়ি

পাইওনিয়র ফুটবলে এখন গোলের ছড়াছড়ি। এক ম্যাচে ১৩ গোল, অন্যটিতে ১১ গোল। আরো আছে। ৭ গোল, ৬ গোলেও ম্যাচ জিতেছে কোন কোন দল। খিলগাঁও জাগরণী সংসদ ১৩-০ গোলে মগবাজার সুবজ সংঘকে হারিয়েছে। এই ম্যাচে তিনটি হ্যাটট্রিক হয়েছে। জিসান, জলি ও আনিস চারটি করে এবং ভুলু একটি গোল করেন। লালবাগ তরুণ সংঘ ১১-০ গোলে হারিয়েছে আবুল হাসনাত একাদশকে। এই ম্যাচে হ্যাটট্রিক দুটি। পারভেজ ৫টি, ওমর ৪টি এবং রাশেদ ২টি গোল করেন। লন্ডন টাইগার এফএ ৬-০ গোলে ড্রাগন ক্রীড়া চক্রকে। হ্যাটট্রিক করেন শাকিল, অন্য গোল তুশো ২টি শিমুলের ১টি। চট্টগ্রামের কল্লোল সংঘ ৭-১ গোলে খিলগাঁও প্রগতি সংঘকে হারিয়েছে। আরিফ ৪, বাবলু ২ এবং ফালু ১ গোল করেন। বিজয়ী দলে বেশি বয়সের খেলোয়াড় মাঠে নামিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাফুফের সদস্য বিজন বড়ুয়া পাইওনিয়র লিগ কমিটির সাথে সম্পৃক্ত থাকায় এই ক্লাবটি আলাদা সুযোগ পাচ্ছে বলে দাবি অন্যান্য ক্লাবের। আরএনডি ক্লাব ৫-০ গোলে নুর স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। শফিক ২, জাকির ২ এবং আনোয়ার ১টি গোল করেন।