ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় করেছেন আগ্রহীরা। শুক্রবার সকাল থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। অনেকেই রাত থেকে ভিড় করেছেন টিকিট কিনতে। আজ দেওয়া হচ্ছে ২ জুনের টিকিট। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন। কালোবাজারি এড়াতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।
কমলাপুর থেকে বিক্রি হচ্ছে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২
উল্লেখ্য, আগামীকাল ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের টিকেট বিক্রি করা হবে। আর ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের এবং ২ জুন ১১ জুনের ফিরতি টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা
ইত্তেফাক/এমআরএম