রংপুরে পুকুরে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

রংপুর মহানগরীতে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেসরকারী মেডিকেল কলেজের এক শিক্ষার্থী। তার নাম সৌখিন (২২)। শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর বিশ মেগাওয়াট বালাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে  রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সৌখিন নগরীর মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা চিকিৎসক সামসুজ্জামানের ছেলে। তিনি রংপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।

রংপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অনুমানিক দুপুর ১২টার দিকে সৌখিন তার দুই বন্ধুসহ গোসল করতে পুকুরে নামেন। কিছুক্ষণ পর সৌখিনের খোঁজ না পেয়ে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ভ্যানচালক পিতার মানবিক আবেদন

ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু