ভাঙ্গুড়ায় বাক প্রতিবন্ধী শিশুকে নির্মম প্রহার, হাসপাতালে ভর্তি

শুক্রবার উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় আবু তারেক (১৩) নামের এক বাক প্রতিবন্ধী শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পিতার নাম জিয়া রহমান। 

জানা গেছে, মহল্লার শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সহপাঠী মারুফ এবং আরিফের সেঙ্গ তারেকের মারামারি হয়। এর প্রতিবাদে আরিফের চাচা ঐ মহল্লার কেরামত আলীর ছেলে হানিফ (৩৫) প্রতিবন্ধী তারেককে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে তারেক আহত ও অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শুক্রবার বিকালে হাসপাতালের বেডে শিশুটিকে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়। আহতের চাচা হাবিব বলেন, ‌'ন্যায় বিচারের জন্য পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।' 

আরও পড়ুন: গৌরনদী থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে রিট

তদন্তকারী অফিসার এএসআই মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বাচ্চাটির চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। অভিযুক্ত হানিফকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।'

ইত্তেফাক/নূহু