সোনা মসজিদে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের বালিয়াদিঘি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে মাক্কু (৪২) নামে বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সোনামসজিদ বালিয়াদিঘি পূর্বপাড়ার মৃত হোসেন আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিআর ৬০৩/১৮ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতামূলক ও কয়েকটি বাড়ি পোড়ানোর একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মুকসুদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিস্ফোরক, নাশকতাসহ বাড়ি পোড়ানোর একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পরেও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ সোনা মসজিদ স্থলবন্দর শাখা কার্যালয়ের বর্তমান কার্যকারী কমিটির তালিকায় ২১ নম্বর সদস্য হিসেবে বহাল রয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

ইত্তেফাক/বিএএফ