চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে কলেজছাত্রীর মা মোসা. কচিয়ারা বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৭০) করেছেন।
নিখোঁজ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরালী বিশ্বনাথপুরের গোলাম সাহারুলের মেয়ে শাকিলা আক্তার তিশা (২০)।
আরও পড়ুন: বান্ধবীর মামলায় গ্রেফতার ম্যারাডোনা
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কলেজছাত্রী তিশা শিবগঞ্জ বাজারে কোচিং সেন্টারে যাবার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। পরে বাড়িতে ফিরে না আসলে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় চারদিন পর নিখোঁজের মা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ইত্তেফাক/বিএএফ