শিক্ষা সফর বিষয়ে নির্দেশনা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২২:২৯
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর বা বনভোজনে যাওয়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও বনভোজনে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, শিক্ষা সফরে যাওয়ার আগে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি এবং দায়িত্বশীল শিক্ষককে অবশ্যই সঙ্গে নেয়ার পাশাপাশি ভ্রমণের জায়গা সম্পর্কে আগেই শিক্ষার্থীদের অবহিত করতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনকে আগেই জানাতে হবে। বড় ধরনের শিক্ষা সফর কিংবা বনভোজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করতে হবে।