ডায়াবেটিস থেকে
হার্ট অ্যাটাক ও
স্ট্রোক কমছে
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২২:০০
বিশেষজ্ঞগণ দীর্ঘ গবেষণার পর একটি ইতিবাচক খবর দিয়েছেন। আর তা হচ্ছে, ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হবার প্রবণতা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের এক নতুন ফেডারেল স্ট্যাডিতে দেখা যায়, ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্তের হার ৬০ ভাগ হ্রাস পেয়েছে। আর এটা সম্ভব হয়েছে রোগ নিরুপণের আধুনিক ব্যবস্থা, ওষুধ ও পরিচর্যার কারণে। এ ব্যাপারে নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস স্পেশালিস্ট ড. জন বিউজ মনে করেন, এটা সত্যিই সত্যিই একটি গ্রেট নিউজ।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিডিসির তথ্য হচ্ছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের মধ্যে ১ জনের ডায়াবেটিস আছে এবং এটা যুক্তরাষ্ট্রের মানুষের মৃত্যুর ৭তম প্রধান কারণ। তবে ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনির সমস্যায় আক্রান্ত হবার ঝুঁকি কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি এসেছে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে ঝুঁকি আরও হ্রাস পাওয়া সম্ভব।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ