৮০ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে ৮০ লাখ ভারতীয় রুপিসহ আলাউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে বিমান বন্দর রেলস্টেশন সংলগ্ন টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মফিজ উদ্দিনের ছেলে। দুপুরে আলাউদ্দিন তার ব্যাগেজে ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে রাজধানীর এয়ারপোর্ট বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বিমান বন্দর রেল স্টেশন হয়ে কসাইবাড়ি রেল গেটের দিকে যাচ্ছিলেন। রেলস্টেশন সংলগ্ন টেম্পোস্ট্যান্ড এলাকা দিয়ে যাওয়ার সময় আলাউদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। এসময় তার সাথে থাকা ব্যাগেজ তল্লাশি চালিয়ে উল্লিখিত ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা হয়েছে।