আজকের অনুষ্ঠান

শিল্পিত: বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার প্রতি শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান, বেলা ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন: ধানমন্ডি মাঠের দখলদার উত্খাতের দাবিতে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন: রানা প্লাজা ট্র্যাজেডির বর্ষপূর্তিতে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। বাংলাদেশ শান্তি পরিষদ: সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ শান্তি পরিষদ’ শীর্ষক আলোচনা সভা।