ওয়ার্কার্স পার্টির ৯ম জাতীয় কংগ্রেস ২৪ এপ্রিল
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৭
ওয়ার্কার্স পার্টির নবম জাতীয় কংগ্রেস শুরু হবে ২৪ এপ্রিল বৃহস্পতিবার। তিনদিনব্যাপী এই কংগ্রেসের উদ্বোধন করবেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু নির্ধারিত হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে।
সম্মেলনে দেশি-বিদেশি রাজনীতিকরা অংশ নিবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সন্ধ্যায় রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হবে। ৩ দিনের আনুষ্ঠানিকতা শেষে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।