মাহমুদুর রহমানের সুচিকিত্সা দাবি খন্দকার মাহবুবের
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৮
বার কাউন্সিলের ভাইস ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সুচিকিত্সা প্রদানের দাবি জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে লেখনীর জন্য মাহমুদুর রহমানকে সরকারের রোষানলে পড়তে হয়েছে। দীর্ঘদিন কারাবাসের কারণে তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষ তাকে সুচিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে পাঠান। তাই মাহমুদুর রহমানকে কারাগার থেকে না এনে হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিত্সা দেয়ার জন্য সংশ্লিষ্ট চিকিত্সকদের প্রতি আহবান জানান তিনি।