সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন আরও তিন শ্রমিক। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার রাইকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা হলেন,আব্দুল জব্বার (৩০) ও আ. রাজ্জাক (৪২)।
স্থানীয়রা জানায়, রাতে খাবার শেষে ধান কাটার শ্রমিকরা খোলা জায়গায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টা দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই শ্রমিক মারা যান। আহত হন তিন জন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: শৈলকুপায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০
উপজেলা ইউএনও আরিফুজ্জামান ও সলঙ্গা থানার ওসি তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম