ঈশ্বরদীতে দু’টি মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে আলতাব হোসেন (৪৫) ও সাকিব হোসেনের (২০) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের ডাব্লিউ নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ভেতর হতে আলতাব হোসেনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

অপরদিকে ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছন হতে সাকিবের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
 
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। অভ্যন্তরীণ কোনো ঘটনায় সে খুন হতে পারে। অপর ব্যক্তি সাকিব নানার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সাথে বাড়ি হতে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

ইত্তেফাক/এমআরএম