পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পবীত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুবিধা বঞ্চিত অসচ্ছল দুঃস্থ অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলার নদমুলা সাইক্লোন সেল্টারে এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। বে-সরকারি সামাজিক উন্নয়ন ‘দুস্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়ার সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার প্রমুখ। এসব কাপড় বিতরণ করেন নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার।
এর পূর্বে সকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপির উপস্থিতিতে ভাণ্ডারিয়া উপজেলার সুবিধাবঞ্চিত অসচ্ছল ব্যক্তিদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক এবং বিভিন্ন মসজিদ, মন্দিরের সংস্কার কাজের চেক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার ও গোলাম সরওয়ার জোমাদ্দার ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, চেয়ারম্যান খান এনামুল করিম পান্না উপস্থিত ছিলেন। পরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
আরও পড়ুন: বাগেরহাটে হঠাৎ ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
এছাড়া দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে বিকালে উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত অসচ্ছল দুস্থ অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসকল স্থানে বিতরণ কাজে অংশ নেন সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, কাজী আতাহার হোসেন এবং আতিকুজ্জামান খোকন।
ইত্তেফাক/নূহু