বীর মুক্তিযোদ্ধা হাছেন আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ষোলপাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী (৬৮) শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না....রাজেউন)। শনিবার বেলা সাড়ে ১১টায় জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এ সময় মরহুমের কফিনে সম্মান প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরবের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: অর্থাভাবে দুই কন্যা শিশুকে হত্যা করেছে বাবা!

শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। 

ইত্তেফাক/নূহু