আবারও রসির বিশ্বকাপ হতাশা

ইতালি স্কোয়াড গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন, সালভাতোরে সিরিগু, মাতিয়া পেরিন। ডিফেন্ডার : ইগনাজিও অ্যাবেতে, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, মাত্তেও ডারমিয়ান, মাতিয়া ডি সিগলিও, গ্যাব্রিয়েল পালেত্তা। মিডফিল্ডার : আলবার্তো অ্যাকুইলানি, অ্যান্তোনিও কানদ্রেভা, ড্যানিয়েল ডি রসি, কদিও মারসিজিও, থিয়াগো মোতা, মার্কো প্যারোলো, আন্দ্রে পিরলো, মার্কো ভেরাত্তি। ফরোয়ার্ড : মারিও বালোতেল্লি, অ্যান্তোনিও ক্যাসানো, আলেসিও সেরসি, সিরো ইমোবাইল, লোরেনজো ইনসিগনে। অতিরিক্ত: আন্দ্রে র্যানোচ্চিয়া। আগের দিনই মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভো ইনজুরিতে পড়ায় মনে হচ্ছিল, জুয়েসেপ্পো রসির বিশ্বকাপ অন্তত নিশ্চিত। আক্রমণভাগে অন্তত অভিজ্ঞ একজন খেলোয়াড়কে সিজার প্রানদেল্লি খুঁজবেন বলেই মনে হচ্ছিল; কিন্তু এই চেনা পথে হাঁটলেন না ইতালিয়ান কোচ। জুয়েসেপ্পো রসিকে বাদ দিয়েই ঘোষণা করেছেন তিনি বিশ্বকাপের দল। খুব স্বাভাবিকভাবেই এই ঘোষণায় বিশ্ব মিডিয়া, বিশ্লেষকরা যেমন বিস্মিত; তেমনই ক্ষুব্ধ ও হতাশ রোসি। তিনি পরিষ্কার বলেছেন, বিশ্বকাপ খেলার জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে পুরো প্রস্তুত করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত টানা দ্বিতীয় বিশ্বকাপে হতাশ হতে হলো রসিকে। বিশ্বকাপের জন্য ইতালির ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ সিজার প্রানদেল্লি। দলে জায়গা হয়নি ফিয়েরোন্তিনার স্ট্রাইকার জুয়েসেপ্পো রসির। এ নিয়ে পর পর দুইটি বিশ্বকাপে ইতালি দল থেকে বাদ পড়লেন রোসি। গত বিশ্বকাপেও এই স্ট্রাইকারকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেয় মার্সেলো লিপ্পির দল। জানুয়ারিতে লিগামেন্টে মারাত্মক চোট পেয়েছিলেন রোসি। ইনজুরি কাটিয়ে ওঠায় প্রানদেল্লি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ফিওরেন্তিনার এই স্ট্রাইকার। শনিবার প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলেছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার। প্রস্তুতি ম্যাচেই খেলতে নেমে মারাত্মক চোট পাওয়ায় দল ঘোষণার আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভোর। রসি ও মন্টোলিভো না থাকলেও যথেষ্ট শক্তিশালী আক্রমণভাগ গড়েছেন প্রানদেল্লি। বালোতেল্লি ও ক্যাসানোসহ পাঁচজন ফরোয়ার্ড রেখেছেন তিনি। ইনজুরি কাটিয়ে ওঠায় অতিরিক্ত হিসেবে দলে রয়েছেন ইন্টার মিলানের আন্দ্রে রনোচ্চিয়া। বিশ্বকাপ দল থেকে বাদ পড়াটা মেনে নিতে পারছেন না রোসি। বলেছেন, বিশ্বকাপের জন্য শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি ছিলেন তিনি। টুইট বার্তায় ফিওরেন্তিনার এই স্ট্রাইকার বলেছেন, ‘সবাই বলছে আমি ফিট না। চলতি সপ্তাহের পরীক্ষাগুলোতে এবং ম্যাচে আমার পারফরম্যান্স নিয়ে যে কাউকে জিজ্ঞাস করতে পারেন। আমার এই অবস্থায় আপনি ব্যথিত হবেন। চ্যালেঞ্জ? ভয়? —এসব এখন হাস্যকর। এখন ইতালিকে সমর্থন দেয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়।’