টু কি টা কি
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:৪১
চূড়ান্ত দলেও থাকছেন ভিদাল
ডান হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা জুভেন্টাস মিডফিল্ডার আরতুরো ভিদালকে রেখেই কোচ জর্জ স্যাম্পাওলি রবিবার বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চিলি দল ঘোষণা করেছেন। মাত্র দুই সপ্তাহ আগে ভিদালের হাঁটুতে বড় ধরনের একটি অস্ত্রোপচার করা হয়। যে কারণে আসন্ন ব্রাজিল বিশ্বকাপে চিলি দলে তার অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ ছিল। দক্ষিণ আমেরিকান দলটি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
চিলি দল
গোলরক্ষক:ক্লাদিও ব্রাভো, জনি হেরেরা, ক্রিস্টোফার তোসেলি।
ডিফেন্ডার্স:গ্যারি মেডেল, হোসে রোয়াস, ইউজেনিও মেনা, গনজালো জারা।
মিডফিল্ডার্স:আরতুরো ভিদাল, মরিচিও ইসলা, মার্সেলো ডিয়াজ, ফ্রান্সিসকো সিলভা, ফেলিপ গুটিয়েরেজ, হোসে পেড্রো, কার্লোস কারমনা, জিন বিউসেজিউর, জার্লস আরাঙ্গুইজ, মিকো আলবোরনোজ।
ফরোয়ার্ড:আলেংজি সানচেজ, এডুয়ার্ডো ভারগাস, জর্জ ভালদিভিয়া, মরিসিও পিনিলা, এস্তাবেন প্যারেডস, ফ্যাবিয়ান ওরেলানা।—বাসস
থিয়াগোর বাজিও নেইমার
স্পোর্টস ডেস্ক
নেইমার এবার বিশ্বকাপের সেরা তারকা হবেন—এটা এখন প্রায় সবাই বলছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। রক্ষণভাগের এই খেলোয়ার নেইমার প্রসঙ্গে বলেন, ‘বিশ্বকাপে সে ব্যক্তিগতভাবে চমক দেখাবে। নেইমারই হবে এবারের বিশ্বকাপের তারকা।’
ক্লাব ফুটবলে বার্সার হয়ে প্রথম মৌসুমে তেমন চমক দেখাতে পারেননি নেইমার। মাত্র নয়টি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে গত বছর নিজেদের মাঠে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তার হাতে ওঠে জিতে নেন গোল্ডেন বলের পুরস্কার। নিজেদের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে নেইমার আবারও জ্বলে ওঠবেন বলে ধারণা জাতীয় দলের সতীর্থ থিয়াগোর।