নেইমারদের ওপর চটেছেন স্কলারি

অনুশীলনে নেইমারের বান্ধবীর উপস্থিতি অনেককে রোমাঞ্চিত করলেও খুব চটেছেন এতে ব্রাজিলের কোচ লুই ফেলিপ স্কলারি। শুধু নেইমারের এই ঘটনা নয়, দলের অনেকের কাণ্ডকারখানাতেই ক্ষুব্ধ এই বিশ্বকাপজয়ী কোচ, ‘অনুশীলন আমার পছন্দ হচ্ছে না, কোনো কিছুই আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের সব কিছুই ভুল।’ অনুশীলনে প্রথম পছন্দের দল রিজার্ভ একাদশকে হারিয়েছে। এরপরও ক্ষোভ ঝেড়েছেন কোচ স্কোলারি। কেননা শিষ্যদের কাছে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলেন তিনি। বিশ্বকাপের ঠিক আগ মহূর্তে খেলোয়াড়রা তার আস্থা হারিয়ে ফেলছে বলেও মনে করেন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ এনে দেয়া কোচ। দেড় সপ্তাহ পড়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে শিষ্যদের এমন দশায় রীতিমত ক্ষুদ্ধ তিনি, ‘এই বিষয়গুলো আমি পছন্দ করি না। এমন অবস্থায় আমি সমাধান খুঁজি। সন্তুষ্টি ফিরে আশার আগ পর্যন্ত মাঠে কাজ করি।’ অনুশীলন সেশনে ক্ষুদ্ধ হওয়ারই কথা স্কোলারির। অনুশীলনে তার প্রথম পছন্দের একাদশ রিজার্ভ একাদশকে ৩-২ গোলে হারায়। সফল হয়েছেন নেইমারও। এ সময় নেইমারকে দেখা গেছে তার অভিনেত্রী বান্ধবী ব্রুনা মারকুয়েজাইনের চোখাচোখি করতে। মারকুয়েজাইনও বড় হেট এবং সানগ্লাস পরে নেইমারের নজর কাড়ার চেষ্টা করেছেন। স্বাচ্ছন্দ্যের সঙ্গে অটোগ্রাফও দিচ্ছিলেন তিনি। এদিকে, পানামার বিপক্ষে প্রীতিম্যাচে সিলভা, ফার্নানদিনহো এবং পাওলিনহোকে দলে রাখছেন না স্কোলারি। এর মধ্যে প্যারিস সেইন্ট জার্মেইনের খেলোয়াড় সিলভা পায়ে হালকা ইনজুরিতে ভোগায় তাকে পানামার ম্যাচে না রাখারই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, ‘আমাদের দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। অধিকতর ভালর জন্যই তাকে আমরা দ্বিতীয় ম্যাচটিতে খেলাতে চাই।