যানজট নিরসনে প্রস্তাব

যানজটের কারণ বহুবিধ। আমাদের সীমিত সম্পদ দিয়ে এবং নিজেদের মেধা ও বুদ্ধি দিয়ে এ সমস্যার সমাধান করতে হবে। সবগুলো রাস্তায় একই কারণে যানজট সৃষ্টি হয় না। যেমন- ফার্মগেটের যানজটের প্রধান কারণ হলো মিরপুরের গাড়ি এবং ভিআইপি রোডের গাড়ি। যদি ওয়াসা ভবন থেকে শুধু মিরপুর এবং আসাদগেটগামী গাড়ির জন্য পশ্চিম পাশ (বাম লেন) নির্দিষ্ট করা হয় এবং এ গাড়িগুলো আনন্দ সিনেমা হল ঘেঁষে ফার্মভিউ মার্কেট হয়ে ওভারব্রিজের নিচ দিয়ে পশ্চিমদিকে চলে গেলে (কোন সিগন্যাল থাকবে না)। ভিআইপি রোডে গাড়ির চাপ কমবে এবং এলোপাতাড়ি দীর্ঘ লাইন হবে না। একইভাবে খামারবাড়ি এলাকার (কৃষি সম্প্রসারণ ভবন) পাশ ঘেঁষে দুই লেনে গুলিস্তানমুখী গাড়িগুলো সিগন্যালে দাঁড়ালে লম্বা লাইন হবে না এবং দ্রুত গাড়িগুলো সিগন্যাল পার হতে পারবে। এ ব্যবস্থাটি শুধু ফার্মগেট এলাকায় প্রয়োগ করে দেখা যেতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা ও উন্নয়ন শাখা মিরপুর-২, ঢাকা