যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৪৮
যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুরে পলিথিনে জড়ানো লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বুধবার সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর লাশটি পুকুরে ফেলে রেখে যায়।