আড়াই কোটি টাকার সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪৮টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোরের দিকে দুবাই থেকে আসা ওই উড়োজাহাজের ‘কার্গো হোল্ডের’ ভিতরে কালো ফিতা দিয়ে ঝুলন্ত অবস্থায় এসব সোনা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত বা সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।