সাদ্দাম হোসেনের রাসায়নিক অস্ত্র কারখানা দখলে নিয়েছে জঙ্গিরা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২০:৩৬
ইরাকের সুন্নি জঙ্গিরা সাদ্দাম হোসেনের পুরাতন রাসায়নিক অস্ত্র কারখানাগুলোর একটি দখল করে নিয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে মুখপাত্র জেন পিসাকি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, আইএসআইএল আল-মুথানা কমপ্লেক্স দখল করেছে।’
পিসাকি বলেন, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভ্যান্ট (আইএসআইএল) জঙ্গিরা সেখানে থাকা রাসায়নিক অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে কিনা তা তিনি ভাবতে পারছেন না। কেননা সেখানে থাকা উপকরণগুলো অনেক পুরাতন এবং ব্যবহার অনুপযোগী। সিআইএর দেয়া তথ্য অনুযায়ী বাগদাদের ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ওই রাসায়নিক কারখানা থেকে সারিনসহ মাস্টার্ড গ্যাস ও অন্যান্য নার্ভ এজেন্ট উত্পাদন করা হতো।