ইউরোপে সামরিক বাজেট বাড়াবে ন্যাটো
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২০:৩৫
ন্যাটো জোট ইউরোপে তাদের সামরিক বাজেট বাড়াতে সম্মত হয়েছে। সেইসঙ্গে রাশিয়া যদি ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার ও অস্ত্র সরবরাহ বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বুধবার ব্রাসেলসে সম্মেলনের পর বলেন, রাশিয়া যদি তার পথে হাঁটে, আন্তর্জাতিক মহলের সব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে তারা বাধ্য হবে রাশিয়ার সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করতে।
তিনি রাশিয়াকে সঠিক পথে এসে ইউক্রেন সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, শান্তি পরিকল্পনা বাস্তবায়নে এ পদক্ষেপকেই সকলকে গ্রহণ করতে হবে। রাশিয়াকে অবশ্যই ইউক্রেন সীমান্ত থেকে তাদের সেন্য প্রত্যাহার করে নিতে হবে।