পুতিনকে দেয়া ক্ষমতা ফিরিয়ে নিল পার্লামেন্ট

ইউক্রেইনে সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা দিয়ে পাস করা আইন প্রত্যাহার করে নিতে ভোটাভুটি করেছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ। পুতিনের সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা ফিরিয়ে নেয়ার অনুরোধে পার্লামেন্ট এ পদক্ষেপ নেয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৫৩ এবং বিপক্ষে পড়ে একটি ভোট। ভোটদানে কেউ বিরত ছিল না। —বিডিনিউজ ইউক্রেইনে আলোচনা প্রক্রিয়ার পথ প্রশস্ত করতে পুতিনের এ সিদ্ধান্ত সহায়ক বলেই বিবেচিত হচ্ছে রুশ পার্লামেন্ট গত ১ মার্চ পুতিনকে ইউক্রেইনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা দিয়ে আইন পাস করে। এরপর পুতিন ইউক্রেইনে সেনা পাঠানোকে রাশিয়ার অধিকার বলে দাবিও করেছিলেন। এখন সে অধিকারই পার্লামেন্টকে ফিরিয়ে নিতে বলেন তিনি। পুতিনের প্রেস-সচিব মঙ্গলবার বলেন, সংঘর্ষ বিক্ষুব্ধ ইউক্রেইনের পূর্বাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ওই আহ্বান জানান। পূর্ব ইউক্রেইন সঙ্কট সমাধানে পুতিনের সর্বশেষ এ পদক্ষেপটি ‘প্রথম বাস্তবসম্মত পদক্ষেপ’ বলেই বর্ণনা করেছে ইউক্রেইন। সেই মার্চে ইউক্রেইনের ক্রিমিয়াকে মস্কোর নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়া নিয়ে দু’পক্ষে উত্তেজনার পর এ সপ্তাহেই ইতোপূর্বে পোরোসেনকোর শান্তি ও যুদ্ধরিবতি প্রস্তাবে সাড়া দেন পুতিন।