মালয়েশীয় বিমানের খোঁজে নতুন এলাকায় তল্লাশি
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২০:২৩
উপগ্রহ থেকে পাওয়া তথ্য আরো যাচাই-বাছাইয়ের পর নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ-৩৭০’র খোঁজে নতুন অনুসন্ধান এলাকায় তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। নতুন এই এলাকাটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে ১৮শ’ কিলোমিটার দূরে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রস। চলতি বছরের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে ফ্লাইট এমএইচ-৩৭০ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে গভীররাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।