মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূতের পদত্যাগ
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:২৪
মধ্যপ্রাচ্যে নিযুক্ত ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার প্রধান মার্কিন মধ্যস্থতাকারী মার্টিন ইন্ডিক পদত্যাগ করেছেন। গত শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে এদিন গাজায় ইসরাইলের বিমান হামলায় দুইজন নিহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় মার্টিন এ পদক্ষেপ নেন। তারা জানায়, দুই দেশই ব্যাপকভিত্তিক একটি শান্তি চুক্তির লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এ কারণে তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। সে ওয়াশিংটন ফিরে আসবেন বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে। গত এপ্রিলে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার মেয়াদ শেষ হয়ে যায়। এদিকে ঐ অঞ্চলে উত্তেজনা নতুন করে দেখা দিয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্য বিষয়ক এ শান্তি দূতের পক্ষ থেকে এমন ঘোষণা আসল। অন্যদিকে শুক্রবার গাজায় ইসরাইলের বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছে।