বিজেপি’র জয় :ঢাকা-দিল্লি সম্পর্ক
ন তু ন প্র জ ন্মে র ভা ব না
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৩৪
বিজেপি’র জয় ঢাকা-দিল্লি
সম্পর্ক আরও
ভাল হবে
এই পৃথিবীটা একটা ছোট্ট গ্রামের মত। আর প্রত্যেকটি দেশ হচ্ছে এক একটি মহল্লা। প্রত্যেকটি মহল্লার মধ্যে প্রতিবেশীর মত সম্পর্ক। প্রত্যেকেই একে অপরের কোন না কোন কাজে আসে। ঠিক তেমনই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। কখনই এই সম্পর্ক নষ্ট হবার নয়। যে সরকারই আসুক না কেন এতে সম্পর্কের উপরে কোন প্রভাব পড়বে না। ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল ঠিক তেমনই এখনও পাশে থাকবে। যেহেতু বাংলাদেশ গঠনের পর কোন সরকারের সাথেই সম্পর্ক খারাপ হয়নি। তাই এবারও তার ব্যতিক্রম হবে না। নরেন্দ্র মোদী কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিন্তু আমার মনে হয় সেগুলো নির্বাচনী কৌশল মাত্র। অতীতেও বিজেপি এবং আওয়ামী লীগ একই সঙ্গে দুইটি দেশের ক্ষমতায় ছিল তখনও ‘ঢাকা-দিল্লি’ সম্পর্ক ভাল ছিল, এবারও ভাল থাকবে ইনশাল্লাহ।
মোছা. নুরানী আক্তার নিপা
ভাষা বিভাগ, ২য় বর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ঢাকা-দিল্লি সম্পর্কের উপর কোন প্রভাব ফেলবে না
পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশের সরকার প্রধান চান যে, তাঁর দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। প্রতিবেশী দেশগুলোর সাথে তার দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক ও বন্ধুত্বভাবে অটুটও বজায় থাকুক। আর কোন এক দেশের নির্বাচনের ফলাফল প্রতিবেশী অন্যান্যে দেশগুলোর উপর কোন প্রতিক্রিয়া তথা প্রভাব ফেলার কথা নয়। এই দৃষ্টিকোণ থেকে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হিসেবে আমার অভিব্যক্তি হলো বিজেপির জয়: ঢাকা-দিল্লী সম্পর্কের উপর কোন প্রভাব ফেলবে না। আমার বিশ্বাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ঢাকা-দিল্লীর মাঝে অর্থনৈতিক ও বানিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। আর বিজেপির নরেন্দ্র মোদীও এর বিপরীত কিছু করবে না বলে আমি আশাবাদী।
এইচ,এম,দিদারুল ইসলাম মান্নানী
আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
প্রথম বর্ষ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
অবস্থা
ইতিবাচক
থাকবে
পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। ভারত বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। দেশটিতে কিছুদিন আগে বিজেপির জয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে দায়িত্ব লাভ করে। এ অবস্থায় বাংলাদেশের বিশেষ বিশেষ দল স্বাগত জানিয়েছে। এ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন যে দিল্লী বনাম ঢাকার অবস্থা সন্তোষজনক হবে না। কিন্তু সার্বিক দিক বিবেচনায় ঢাকা-দিল্লীর মধ্যে যে সম্পর্ক বিদ্যমান ছিল তা হয়তো কোনভাবেই ছেদ পড়বে না।
আকাশ আহমেদ জারসা
সমাজ বিজ্ঞান অনার্স ২য় বর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ
নয় বিপরীতে আরো
ভালোই হবে
প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এবং বাংলাদেশ এই দুইটি দেশের সুসম্পর্ক থাকাটা অবাস্তব নয়। কারণ দুইটি দেশেরই পরস্পর পরস্পরকে দরকার হয়। আর বিজেপি জয়লাভের কথায় আসতে গেলে, প্রশ্নের সম্মুখীন হতে হয়, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে কী রকম সম্পর্ক স্থাপন রাখবে। এ কথায় আমি বলতে পারি, ভারতের পররাষ্টনীতি খুবই শক্ত। যে সরকারই আসে না কেন, তাদের পররাষ্ট্রনীতিতে কোন ও বিশেষ পরিবর্তন হয় না। তাই আশা করা যায়, ডাকা-দিল্লী সম্পর্ক খারাপ নয়, বিপরীতে আরো ভালোই হবে।
মো. নাজমুল হাসান খান
বাংলা বিভাগ, ১ম বর্ষ
সরকারি সোহ্রাওয়ার্দী, কলেজ, পিরোজপুর
ঢাকা-দিল্লি বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত
থাকবে
বাংলাদেশের সরকারের সাথে ভারতের সরকারের সম্পর্ক অনেক গভীর। ভারতের সরকার পরিবর্তন হয়েছে সে দেশের মানুষ যে দিকে রায় দিয়েছে, তারা সরকার গঠন করছে। এতে বাংলাদেশের উপর কোন প্রভাব পড়বে আমি একজন তরুণ শিক্ষার্থী হিসাবে তা মনে করি না। কারণ আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যেভাবে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করছে, বর্তমানেও ভারত আমাদের আরো বেশি সহযোগিতা করবে। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ বলতে শুরু করছে দল পাল্টে যাওয়ার ফলে ঢাকা-দিল্লি সম্পর্কের পরিবর্তন হবে এটা নিছক ভুল কথা। কারণ পৃথিবীর সর্ববৃহত্ গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রনীতি সবসময় এক ও অভিন্ন। এখন দুই দেশ তার ভিন্ন আঙ্গিকে যে সমস্যাগুলো আছে তা সমাধানে পথ খুঁজে নিবেন যেমন সীমান্ত হত্যাকাণ্ড, গঙ্গার পানি চুক্তি, করিডোরসহ সকল চুক্তি নিষ্পন্ন করে দুই দেশের স্বার্থ রক্ষা করবেন।
মো. ইলিয়াছ আলম সুমন
শিক্ষার্থী, বিএ
সাউথ সন্দ্বীপ কলেজ, সন্দ্বীপ।