সংবাদ কণিকা

ব্রাজিলে শরণার্থী নারীদের বিশ্বকাপ ব্রাজিলে যখন চলছে ফিফা ফুটবল বিশ্বকাপের জমজমাট লড়াই, ঠিক সে সময়েই সেখানকার এক শহর সাও পাওলোতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফুটবল আসর। সেখানকার শরণার্থীদের নিয়ে আয়োজন করা হয় এক ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের। ব্রাজিলের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই উদ্যোগ নেয়। এখানে অংশ নিয়েছেন যেসব নারী তাদের প্রায় প্রত্যেকেই এর মধ্যদিয়ে প্রথমবার ফুটবলে পা ছোঁয়ালেন। —বিবিসি মসলায় কমবে হাইপারটেনশন! কয়েক ধরনের মসলা দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের রক্তচাপ কমিয়ে আনতে সক্ষম হয়েছেন ভারতের চিকিত্সাবিজ্ঞানীরা। যাঁর মধ্যদিয়ে ক্রনিক হাইপারটেনশনের চিকিত্সায় তাঁরা দেখতে পাচ্ছেন নতুন আশার আলো। এই গবেষক দলের নেতা কার্ডিওলজি বিশেষজ্ঞ এস থানিকাচালাম জানান, ভারতীয় উপমহাদেশে রান্নায় ব্যবহূত সাধারণ মসলা ব্যবহার করেই তাঁরা এ গবেষণা চালিয়েছেন। আদা, এলাচ, জিরা, মরিচসহ কিছু উপাদান মিশিয়ে তাঁরা ইঁদুরকে খেতে দিয়েছেন খাবারের সঙ্গে। এতে ইঁদুরের শারীর বৃত্তীয় কর্মকাণ্ডে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে উচ্চরক্তচাপ অনেকটা কমে এসেছে। — এপি অবসাদ ও ক্লান্তি ঠেকাতে সঙ্গীত অবসাদ আর ক্লান্তি দূর করে নিরুদ্বিগ্ন হতে সঙ্গীতকে বেছে নেন অনেকেই। সুর ও সঙ্গীত আমাদের আনন্দ দেয়, বিমোহিতও করে। তবে ব্রিটেনের খ্যাতনামা একজন সুরকার জওসেলিন পুক মানুষের মনের এক ভিন্ন রকমের অনুভূতিকে এবারে বেছে নিয়েছেন তার নতুন এক সুরের জন্য তা হলো অ্যাংজাইটি বা উদ্বেগ। —বিবিসি ভারতে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতি ভারতের একটি যাত্রিবাহী ট্রেন বৃহস্পতিবার ঘন্টায় ১৬০ কিলোমিটার অতিক্রমের নতুন জাতীয় রেকর্ড করেছে। রাজধানী নয়াদিল্লী থেকে তাজমহল নগরী আগ্রার মধ্যে পরীক্ষামূলকভাবে চলাকালে এ রেকর্ড স্থাপন হয়। এতে দেখা যায়, ট্রেনটি দিল্লী থেকে আগ্রা পর্যন্ত ২শ’ কিলোমিটার দূরত্ব ৯০ মিনিটে অতিক্রম করে। এই নতুন গতিবেগ রেকর্ড আগের সর্বোচ্চ গতিবেগের চেয়ে ১০ মিনিট বেশি। দিল্লীর বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অনুরানা সচন এএফপিকে বলেন, এটি এখন ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। আগামী নভেম্বর থেকে এটি সাধারণ যাত্রীদের জন্য চালু করা হবে বলে আশা করা হচ্ছে। —এএফপি