সেনেগালের প্রধানমন্ত্রী বরখাস্ত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:০৯
সেনেগালের প্রধানমন্ত্রী আমিনাতা তৌরেকে বরখাস্ত করা হয়েছে। গত রবিবার স্থানীয় নির্বাচনের একটি আসনে জয়লাভ করতে ব্যর্থ হলে দেশটির প্রেসিডেন্ট তৌরেকে বরখাস্ত করেন। গত সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। শুক্রবার প্রেসিডেন্ট ম্যাকি সলের স্বাক্ষরিত একটি ডিক্রিতে প্রধানমন্ত্রী তৌরেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ২৯ জুন অনুষ্ঠিত দেশটির স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৌরের অব্যাহতির খবর এলো।