কাবুলে তেল ট্যাঙ্কারে তালেবানের রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে তেল ট্যাঙ্কারে রকেট হামলা চালিয়েছে তালেবান। শুক্রবার গভীর রাতে চালানো এই হামলার ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে শনিবার ভোর পর্যন্ত তেল ট্যাঙ্কারগুলো জ্বলতে দেখা গেছে। ট্যাংকারগুলো ন্যাটো বাহিনীর জন্য জ্বালানি সরবরাহের দায়িত্বে ছিল। তবে হামলার সময় এগুলো পার্ক করা ছিল। একজন আফগান নিরাপত্তা কর্মকর্তা জানান, কাবুলের উপকণ্ঠে পার্ক করা অন্তত ৪০০ জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।