সংবাদ কণিকা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:১০
জাপানে ভূমিকম্প
জাপানের উত্তর-পূর্ব উপকূলে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। তবে এতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৪২ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল মিয়াকো নগরীর আট কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে। —এএফপি
সিরিয়ার শিশুদের সহায়তা প্রয়োজন
সিরিয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৬০ লাখেরও বেশি শিশুর জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘ শিশু সংস্থা এ কথা জানিয়ে বলেছে, ২০১৩ সালের জুনের পর এ সংখ্যা প্রায় ২০ লাখ বেড়ে গেছে। ইউনিসেফের মুখপাত্র সিমন ইংরাম জেনেভায় সাংবাদিকদের বলেন, এ সংখ্যা বিস্ময়কর এবং তা খুব দ্রুতই বাড়ছে। —এএফপি