ভারতীয় সুপ্রিম কোর্টের রায়

শরিয়া আদালতের কোনো আইনী বৈধতা নেই

শরিয়া আদালতের কোনো আইনী বৈধতা নেই বলে গতকাল সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এক রায় দিয়েছে। রায়ে আরো বলা হয়েছে, ঐ ধরনের আদালতের ঘোষিত ফতোয়া মানতেও কেউ বাধ্য নয়। সাধারণ আদালতের সমান্তরালে দারুল কাজা বা দারুল ইফতার মতো প্রতিষ্ঠানগুলোর পরিচালিত ধর্মীয় আদালতকে চ্যালেঞ্জ করে দিল্লির এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তটি দিয়েছে। রায়ে বলা হয়েছে, ‘কোনো ধর্মেরই কারো মৌলিক অধিকার খর্ব করার অনুমোদন নেই।’ এতে আরো বলা হয়েছে, শরিয়া আদালত শুধুমাত্র তখনই একটি ফতোয়া দিতে পারবে যখন কেউ স্বেচ্ছায় তা গ্রহণ করবে এবং এটার কোনো আইনী বাধ্যবাধকতা থাকবে না।—খবর এনডিটিভির