আফগানিস্তানে আত্মঘাতী বোমায় ৪ ন্যাটো সৈন্যসহ নিহত ১৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আফগানিস্তানে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে চাইলে সেদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাহায্য হুমকির মুখে পড়বে। কেরি মঙ্গলবার বলেন, ‘আফগানিস্তানে জোরপূর্বক ক্ষমতা দখলের যে কোন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের আর্থিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দেশটিকে মূল্য দিতে হবে।’ এদিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি। এদিকে, আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি। ১৪ জুনে দ্বিতীয় দফার নির্বাচনে গনি পেয়েছেন ৫৬ দশমিক ৪৪ শতাংশ ভোট। আর প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ ভোট পেয়েছেন ৪৩ দশমিক ৫৬ শতাংশ। নির্বাচন কমিশন একথা জানিয়েছে।