চীনে ভূমিধসে নিখোঁজ ১৭

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইউনানে এক ভূমিধসের ঘটনায় অন্ততপক্ষে ১৭ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার ফুগঙ কাউন্ট্রির শাবা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। —বিডিনিউজ ফুগঙ’র কমিউনিস্ট পার্টি প্রধান লি হঙবেন এর বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ঘটনার দিন বিকেল ৩টায় ভূমিধসের এ ঘটনা ঘটে। হঙবেন নিজেই উদ্ধার কাজ পরিচালনা করছেন। ১৪০ জন উদ্ধারকর্মী বুলডোজার, দমকল গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।