বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্রাজিল যাচ্ছেন জার্মান চ্যন্সেলর মার্কেল
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২০:৫৪
আগামী রবিবার অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে নিজ দলকে সমর্থন যোগাতে ব্রাজিল যাবেন জার্মান চ্যাঞ্চেলর এ্যাঞ্জেলা মারকেল এবং রাষ্ট্রপতি জোয়াচিম গাউক। বার্লিনের সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে। তার কার্যালয় থেকে বুধবার জানানো হয়, ‘আগামী ১২-১৪ জুলাই রিওডি জেনেরিও সফরে চ্যাঞ্চেলর এ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে রাষ্ট্রপতি জোয়াচিম গাউক সফরসঙ্গী হবেন’ এবং একত্রে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখবেন।
মঙ্গলবার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জার্মানি।