বিশ্বকাপ ফাইনালের নিরাপত্তায় ছাব্বিশ হাজার রক্ষী
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:২২
ব্রাজিলের রিও দি জেনেইরোর মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে মানুষের নিরাপত্তায় ২৬ হাজার সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। ব্রাজিলের সরকারি কর্মকর্তা ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মধ্যে এক বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়।
ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী হোসে এদুয়ার্দো কারদোজো বলেন, “বিশ্বকাপের শুরু থেকে আমরা যেভাবে মানুষকে মানসম্মত নিরাপত্তা দিয়ে এসেছি তা বজায় রাখা হবে।” বিশ্বকাপের শুরু থেকে ব্রাজিল নিরাপত্তা রক্ষায় প্রায় ১ লাখ পুলিশ ও ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে।
ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষ্যে মানুষের নিরাপত্তায় ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।