প্রশ্নপত্র ফাঁস : প্রতিকারের উপায় কী?

প্রশ্নপত্র ফাঁস চলমান থাকলে নতুন প্রজন্মের ভবিষ্যত্ হুমকিতে পড়বে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়াতে বিভিন্ন স্থানে প্রশ্নপত্র ফাঁসের সংবাদ পাওয়া যাচ্ছে। এভাবে প্রশ্নপত্র ফাঁস চলমান থাকলে নতুন প্রজন্মের ভবিষ্যত্ হুমকির মুখে পড়বে। ছাত্রছাত্রীরা পড়া-লেখার চেতনা হারিয়ে ফেলবে। তারা প্রশ্নপত্র ফাঁসের উপর নির্ভর হয়ে পড়া-লেখা থেকে দূরে থাকবে। এ অবস্থা চলতে থাকলে কোন মেধাবী ছাত্রের জন্ম হবে না। ফলে দেশে সুশিক্ষিত ও দক্ষ জাতি গঠনে পিছিয়ে পড়বে। তাই যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে। তাছাড়া প্রশ্নপত্র প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছতা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর প্রতিরোধ করা সম্ভব। ছাইম মোহাম্মদ ইব্রাহীম বিবিএস (১ম বর্ষ) সরকারি মুজিব কলেজ কোম্পানীগঞ্জ, নোয়াখালী ০০০০০০০০০০০০০০ জাতির বিবেক আজ কোথায়? পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার কথা দীর্ঘ কয়েক বছর যাবত্ শুনে আসছি, যেটা একটি দেশে সত্, যোগ্য ও দক্ষতাসম্পন্ন দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারী খুঁজে পাওয়ার ক্ষেত্রে অন্তরায়। এটা যেন দিনদিন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু যখন শুনতে পেলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি, এসএসসি, এমনকি জেএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে তা্ও আবার সামান্য টাকার বিনিময়ে, তখন আমার কাছে মনে হচ্ছিল এই জাতি কি আসলেই বিবেকশূন্য হয়ে গেছে নাকি নিজের যোগ্যতার প্রমাণ দেখাচ্ছে। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দলমত নির্বিশেষে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কুলাঙ্গারদেরকে আইনের আ্ওতায় নিয়ে এসে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হ্ওয়ার সাহস ন্া পায়। জাহিদ হাসান ৩য় বর্ষ, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ০০০০০০০০০০০ কতিপয় অসাধু লোকের জন্য অগ্রপথিকেরা দুর্ভোগ পোহাতে পারে না কতিপয় অসাধু লোকের জন্য সোনার বাংলা বিনির্মাণের অগ্র-পথিকেরা দুর্ভোগ পোহাতে পারে না। তাছাড়া পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপানো আমাদের মত দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ ভাবনার বিষয়। তাই প্রশ্ন ছাপার পরবর্তী নিরাপত্তার প্রশংসা গীত না গেয়ে ছাপাখানায় ও তত্পরবর্তী প্রশ্ন সংরক্ষিত স্থানে সিসিটি ক্যামেরা, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ব্যবহার করে এই ম্যাঁও তথা ঊর্ধ্বতন শিক্ষিত চোর ধরা সহজ হবে। আর তাদের শাস্তিও নিশ্চিত করতে হবে যাতে জাতি এই প্রশ্নপত্র ফাঁস লজ্জা থেকে মুক্তি পায় এবং হয়ে ওঠে সুশিক্ষিত ও সমৃদ্ধ। দেবব্রত সরকার স্নাতক(সম্মান) ৩য় বর্ষ ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় ০০০০০০০০০০ প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এখনকার সময়ে প্রশ্নপত্র ফাঁস একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাবলিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিক্যাল কলেজ ভর্তি, চাকরির পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, বিসিএস পরীক্ষা মোটকথা সকল পরীক্ষার প্রশ্নই ফাঁস করা হচ্ছে। আর এর ফলে মেধা পরীক্ষা যাচাই হচ্ছে না। তাই পাবলিক পরীক্ষার প্রশ্নগুলো খুব অল্পদিনে তৈরি করতে হবে, প্রশ্ন সেট সংখ্যা বাড়াতে হবে। অল্প সময়ে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে হবে, ও অন্য সবকিছু ভিজিটালাইজড করতে হবে। জবাবদিহিতা বাড়াতে হবে এবং শাস্তি প্রয়োগ শক্ত করতে হবে। তাহলেই আমি মনে করি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে। মো. নাজমুল হাসান খান বাংলা বিভাগ, ১ম বর্ষ সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর। ০০০০০০০০০০০০ প্রশ্নপত্র ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির মেধার বিকাশ ঘটে এবং তার মেধা বিবেচনা করা হয়। কিন্তু আজকের এই দিনে মেধা বিকাশের কোন সুযোগ নেই। কারণ এখন প্রশ্নপত্র ফাঁস এত প্রকটভাবে দেখা দিয়েছে যে পড়াশোনা করা ছাড়াই A+ পাওয়া যায়। একজন ভাল ছাত্র পড়ালেখা করে A+ পায়। আবার যে ছাত্র সারাবছর বই ধরে না সেও A+ পায়। আর এই অসত্ কাজটা সম্ভব হয় প্রশ্ন ফাঁসের মাধ্যমে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের জাতি অন্ধকারে তলিয়ে যাবে। আমাদের সরকারের উচিত এসব প্রশ্নপত্র ফাঁসকারীদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কঠোর হতে হবে। শিক্ষামন্ত্রীকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কাজী তামান্না আক্তার প্রথম বর্ষ (কর্মাস) দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা।