প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন

প্রতিবন্ধী ভাতা দুই হাজার টাকা বৃদ্ধি, সরকারি-বেসরকারি কর্মসংস্থান নিশ্চিত এবং আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১এপ্রিল) নগরীর সদর রোডে বরিশাল মূক-বধির সংঘ এ মানববন্ধন করে। 

সংগঠনের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান ও রাকিব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে প্রতিবন্ধী ভাতা হিসাবে মাত্র ৭৫০ টাকা করে পাচ্ছেন তারা। তা দিয়ে বর্তমান বাজারে জীবন-যাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অর্থসংকটে তারা মানবেতর জীবন যাপন করছে। তাই অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা বৃদ্ধিসহ নানান দাবি জানান তারা।