মিয়ানমার সীমান্তে আড়াই লাখ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমপাড়ায় দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫।

গ্রেফতার ওই ব্যক্তির নাম আব্দুল মালেক (৪৮)। ঘুমধুম পশ্চিমপাড়ার (আব্দুল মালেকের বাড়ি) আব্দুস সালামের ছেলে।

জব্দকৃত ইয়াবা।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে আব্দুল মালেকের বসত ঘরে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মালেককে আটকের পর তার দেওয়া তথ্য মতে বসত ঘরের শোবার ঘটের বক্সখাটের ভেতর থেকে আড়াই লাখ ইয়াবা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।