শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) তাকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ।
আটক ওই যুবকের নাম আজাদ মিয়া (২১)। সে উপজেলার হলদিবাটা গ্রামের সোহরাব আলীর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজাদ মিয়া কৌশলে প্রতিবন্ধী কিশোরীকে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে পুলিশ খবর পেয়ে কিশোরী ও অভিযুক্ত আজাদ মিয়াকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ মনিরুল আলম ভূঁইয়া জানান, অভিযোগের সত্যতা থাকায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে মেডিক্যাল পরীক্ষা করার জন্যে শেরপুর পাঠানো হয়েছে।