কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় গোরস্থান পাড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রশান্ত কুমার (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
জানা যায়, নিহত পুশান্ত বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের পাশে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত মেইন তারের সাথে বিদ্যুতায়িত হয়। এতে মাটিতে ছিটকে পরলে স্থানীয়রা সহ ফায়ার-সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুশান্ত কুমার কেন্দ্রীয় গোরস্থান পাড়ার পরশ কুমারের ছেলে এবং ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।