বিদেশি বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে দেশীয় তামাক কোম্পানিগুলো বাঁচিয়ে রাখার দাবিতে মানববন্ধন করেছে তামাক চাষিরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কয়েকশ তামাক চাষি অংশ নেন। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা তামাক কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম ও তামাক চাষিদের নেতা একরামুল হক।
বক্তারা বলেন, ‘শুধুমাত্র নীতি সহায়তা না থাকায় বিদেশি কোম্পানিগুলোর একচেটিয়া বাজার সৃষ্টি হয়েছে। এতে দেশীয় ৩০ টি কোম্পানি ধ্বংসের পথে। এতে কর্মরত ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও ৫০ হাজার এবং ৫০ হাজার তামাক চাষির রুটি রুজি হুমকির মুখে পড়েছে।’ তাই দেশীয় তামাক শিল্প রক্ষায় ৪০ শতাংশ মনোপলি আইন কার্যক্ররসহ ২০ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।