কক্সবাজারের টেকনাফে নাফনদীতে জেগে উঠা চরে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইস ও ইয়াবা চালান নিয়ে কাঠের নৌকাসহ সিরাজুল ইসলাম ও সৈয়দ সালাম নামে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃতরা ২৪ ও ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটককৃতরা হলেন, ২৪নং রোহিঙ্গা মোচনী ক্যাম্পের ব্লক-এ/১ এর বাসিন্দা মোঃ আবুল কাশেমের পুত্র সিরাজুল ইসলাম (২৮) এবং ২৬নং জাদিমোড়া ক্যাম্পের ব্লক-ডি/৩ এর বাসিন্দা মোঃ ফারুক আহমদের পুত্র সৈয়দ সালাম (৩৮)
কর্নেল ইফতেখার জানান, ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এবং দমদমিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি সাঁতার কেটে এসে দ্বীপের পূর্বদিকে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ শিকাররত এক ব্যক্তিকে একটি বস্তা হস্তান্তরের সময় ৬ কোটি ৪০লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যমানের ১টি কাঠের নৌকা, ১কেজি ৪০গ্রাম আইস এবং ৪০ হাজার ইয়াবা সহ তাদের রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালান ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।